চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফেরদৌস আরা শেখ। অথচ তাঁকে রংপুর মেডিকেল কলেজ থেকে রমেক হাসপাতালে পদায়ন করা হয়েছে। পদায়ন করা হয়েছে শিশু বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ডা. মমতাজ বেগমকেও। অথচ তিনি চার মাস আগে অবসরে গেছেন।
চিকিৎসক সংকটের কারণে এ দুজনসহ ৬৫ জনকে একযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পদায়নের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত রোববার (৪ জুলাই) জারি করা হয়।
তাঁদের বুধবারের (৭ জুলাই) মধ্যে নতুন কর্মস্থলে যোগদান দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁরা ৮ জুলাই সকালে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ওই আদেশে আরও বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি মোকাবিলা ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে তাঁদের পদায়ন করা হলো।
ডা. ফেরদৌস আরা শেখ মারা যাওয়া এবং ডা. মমতাজ বেগম অবসরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি বলেন, ছয় মাস আগে ডা. ফেরদৌস আরা শেখ ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন। আর ডা. মমতাজ বেগম চার মাস আগে অবসরে গেছেন। তাঁদের মৃত্যু ও অবসরের বিষয় সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছিল। হয়তো ভুলবশত তাঁদের নাম এসেছে।

পর্যটকেরা নৌ পুলিশকে জানান, গত শুক্রবার (২১ আগস্ট) বেলা আড়াইটার দিকে শ্যামনগরের নাপিতখালী এলাকা থেকে কয়রার আংটিহারা ও সুন্দরবনের আশপাশের এলাকা ঘুরতে নৌকায় রওনা হন। ঘোরাঘুরি শেষে বিকেল সোয়া ৫টার দিকে শিঙের টেক এলাকায় নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে যায়।
৮ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে ৫৫ খণ্ড শালগজারি গাছের গুঁড়ি উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শনিবার রাত ১২টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাহারতা রামখা বাজার এলাকায় সাবেক পৌর কাউন্সিলর এখলাস হায়াতের বাড়ির পাশ থেকে গুঁড়িগুলো উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে ৭ ও ৯ বছর বয়সী দুই শিশু বোন ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম মুন্সী (পেশায় ট্রাকচালক ও মুদি দোকানদার) পলাতক রয়েছেন।
৩৪ মিনিট আগে
রাজশাহীতে নেশার টাকা না পেয়ে মেহেদী হাসান ওরফে মুন্না (৩৪) নামের এক মাদকাসক্ত ব্যক্তি তাঁর মা ও ছোট ভাইকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন। গতকাল শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে