রংপুরের বদরগঞ্জে মোকাদ্দেস আলী (২৭) নামে এক রেলওয়ে কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পৌর শহরের বালুয়া ভাটা এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
মোকাদ্দেস আলী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজির হাট এলাকার আব্দুস সামাদ মন্ডলের ছেলে। তিনি বদরগঞ্জ রেলওয়ে ওয়েম্যান পদে চাকরি করতেন।
বদরগঞ্জ রেলওয়ে সূত্রে জানা গেছে, মোকাদ্দেস গত ৬ জানুয়ারি বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে ওয়েম্যান হিসেবে যোগদান করেছিলেন। তিনি স্থানীয় বালুয়াভাটার একটি ছাত্রাবাসে ভাড়া থাকেন।
তার সঙ্গে রুমে থাকা সঙ্গী বদরগঞ্জ সরকারি কলেজের ছাত্র রায়হান আলী বলেন, ‘বুধবার রাত ৮টার দিকে একসঙ্গে খাওয়া-দাওয়া করেছি। এরপর আনুমানিক ১১টা ৩০ মিনিটে মোকাদ্দেস রুম থেকে বের হয়ে যান, আর ফেরেননি।’
রেলওয়ে স্টেশনে চাকরি করা ওয়েম্যান পদে তার সহযোগী শাহজালাল বলেন, ‘বুধবার বিকেল ৪টা পর্যন্ত মোকাদ্দেস ডিউটি পালন করেন।
স্টেশন মিস্ত্রিদের প্রধান শফিকুল ইসলাম বলেন, ‘আমার অধীনে ১১ জন কাজ করেন। মোকাদ্দেস বুধবার বিকেল ৪টা পর্যন্ত ডিউটি পালন করেন। তাকে কে বা কারা কেন মেরেছেন তা জানি না। তবে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।’
বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার এ এস এম রায়হান বলেন, ‘মোকাদ্দেস আলী আমার অধীনে ছিলেন না। শুনেছি কয়েক দিন আগে তিনি রেলওয়ে স্টেশনে ওয়েম্যান হিসেবে যোগদান করেছিলেন।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ‘খবর পেয়ে পুকুর থেকে মোকাদ্দসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। তাকে কেন কারা মেরেছেন তা সন্ধানে পুলিশ কাজ করছে। আশা করি তার হত্যাকারীদের দ্রুত শনাক্ত করা হবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে