
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইভিএমে ভোট সুষ্ঠু না হওয়ার অভিযোগ তুলে ২৬ নম্বর ওয়ার্ডের এক পরাজিত কাউন্সিলর প্রার্থী প্রায় পাঁচ শতাধিক সমর্থককে সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন।
এ সময় পরাজিত ওই প্রার্থীর সমর্থকেরা ওই ওয়ার্ডে পুনরায় ভোটগ্রহণের দাবি করে নানা স্লোগান দিতে থাকেন।
পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা ঘটেছে আজ বুধবার বিকেলে।
পরাজিত ওই প্রার্থীর সমর্থকদের দাবি—কাউন্সিলর প্রার্থী এম. এ রাজ্জাক মণ্ডলের জয় নিশ্চিত ছিল। কিন্তু ইভিএমে তাঁর ভোট চুরি করে অপর দুই প্রার্থীকে সমান ভোট দেখানো হয়েছে। এখন নির্বাচন অফিস সমান ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে নির্বাচন দেওয়ার চেষ্টা করছেন। এটা মেনে নেওয়া হবে না। পুনরায় ভোট হলে আমাদের কাউন্সিলর প্রার্থীকেও ভোটে অংশ নিতে দিতে হবে।
এ সময় পরাজিত প্রার্থী এম. এ রাজ্জাক মণ্ডল অভিযোগ করে বলেন, ‘ইভিএমে ভোট সুষ্ঠু হয়নি। ইভিএমের ধীর গতি, আঙুলের ছাপ না মেলাসহ নানা কারণে আমার সমর্থকেরা ভোট দিতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘আমার ওয়ার্ডে দুজন প্রার্থীকে সমান ভোট দেখানো হয়েছে। এখন শুনছি, ওই দুজনের মধ্যে ভোট নেওয়া হবে। কিন্তু আমার কী অপরাধ? এটা শুনে সমর্থকেরা আর বাসায় থাকতে পারেনি।’
এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, ‘ইভিএমে ভোট নিতে কোনো ত্রুটি হয়নি। ভোট চুরির অভিযোগও মিথ্যা। ওই ওয়ার্ডে তিনজন কাউন্সিলর প্রার্থীর মধ্যে দুজন ৩ হাজার ১৯৭ ভোট পেয়েছেন। বিধি অনুযায়ী, সেখানে নির্বাচন হবে। তবে নির্বাচনী আইনের ৪১ ধারায় বলা আছে, যদি কেউ নির্বাচনে সমান ভোট পান তাহলে সেখানে তাঁদের মধ্যেই ভোট হবে। কম ভোট পাওয়া প্রার্থীর পরবর্তী ভোটে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কাউন্সিলর প্রার্থী আইন অমান্য করে তিনি লোকজন নিয়ে আমার কার্যালয় ঘেরাও করেন।’
রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘ওই ওয়ার্ডে কবে ভোট হবে-এমন নির্দেশনা আসবে ইসি কার্যালয় থেকে। সেখান থেকে যেভাবে নির্দেশনা আসবে, সেভাবেই ভোট নেওয়া হবে।’
উল্লেখ, গতকাল মঙ্গলবার রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মো. শাহাজাদা আরমান (ঠেলাগাড়ি), সাইফুল ইসলাম ফুলু (ঘুড়ি) ও এম. এ রাজ্জাক মণ্ডল (লাটিম) প্রতীক নিয়ে অংশ নিয়েছিলেন। এতে মো. শাহাজাদা আরমান ও সাইফুল ইসলাম ফুলু উভয়েই ৩ হাজার ১৯৭ ভোট পান। আর এম. এ রাজ্জাক মণ্ডল পান ১ হাজার ৮৯২ ভোট।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে