গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ দ্বিতীয় দফায় তদন্তে ১৭টি অনিয়মের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দায়ীদের শিগগিরই শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার আনিসুর রহমান। আজ বুধবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে এসব কথা বলেন তিনি।
ইসি আনিসুর বলেন, ‘গাইবান্ধার প্রতিবেদন দ্বিতীয় দফাতে ১৭টির মতো কেন্দ্রের অনিয়ম পাওয়া গেছে। জড়িতদের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। সবার অপরাধ সমান নয়। যার যার অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন।’ তিনি আরও জানান, ‘ইসি সবাইকে সরাসরি শাস্তি দিতে পারবে না। কিছু সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করতে পারবে।’
ইসি আনিসুর বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা এপ্লাই করব। তফসিলের পর সবকিছুর নিয়ন্ত্রণ আমাদের কাছে চলে আসবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যত ধরনের প্রচেষ্টা, আমরা অব্যাহত রাখব। গাইবান্ধায় আবার ফ্রেশ নির্বাচন হবে।’
সুস্পষ্টভাবে কারা জড়িতে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জড়িতদের মধ্যে কেউ শিক্ষক আছেন। তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিতে পারবে না। মন্ত্রণালয়কে অবহিত করলে তারাই পরবর্তীতে ইসিকে জানাবে। এ সময় ডিসি-এসপিদের কেউ জড়িত কিনা জানতে চাইলে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলেন ইসি আনিসুর।
এদিকে গাইবান্ধা-৫ আসনের তদন্ত প্রতিবেদন ছাড়াও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্প্রতি জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির গত নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গটি উঠে আসে। ইতো নাওকি বলেছিলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগের রাতে পুলিশ কর্মকর্তারা ভোটের বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনো দেশের এমন ঘটনার কথা শুনিনি। এখানে সুষ্ঠু নির্বাচন দরকার।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার আনিসুর জানান, এটা কোন প্রেক্ষাপটে কী বলেছেন, তারাই ভালো জানেন। এ বিষয়ে তিনি ব্যক্তিগত কোনো মন্তব্য করবেন না। তবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা সবাই জানি যে কূটনৈতিক বিষয় আশয় জেনেভা কনভেনশন অনুযায়ী হয়। এখন তারা বিবেচনা করে দেখতে পারেন যে তারা কতখানি তার মধ্যে ছিল। কূটনৈতিক বিষয়ে আমরা তো মনে করি যে প্রত্যেকটা দেশেরই একটা নিজস্ব স্বকীয়তা আছে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৬ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে