
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় আহত স্কুলশিক্ষক মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই।
আজ সোমবার সকালে উপজেলার সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী দুলালী বেগম (৫০), রাখালবুরুজ ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং সাফিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রশিদুল ইসলাম রুবেল (৪০)।
আহত ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জে মালঞ্চা গ্রামের লাল মিয়া, পচারিয়া গ্রামের আফজাল হোসেন, হাবিবপুর গ্রামের এনামুল হক, খিরিবাড়ী গ্রামের মানিক মিয়া ও কলাকাটা হামচাপুর শাহআলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ছয় যাত্রী অটোরিকশায় করে কোচাশহর বাজার থেকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি পৌর শহরের সোনারপাড়া এলাকায় পৌঁছালে বালুবাহী ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই দুলালী বেগম মারা যান। এ সময় অটোরিকশার চালকসহ মোট ছয়জন আহত হন। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তবে রুবেলের অবস্থায় গুরুতর হওয়ায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বেলা একটার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে