গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের সংঘর্ষে মোছা. হাসনা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বেলকা-গাইবান্ধা আঞ্চলিক সড়কের শান্তিরাম ইউনিয়নের শান্তির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসনা বেগম শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের মো. আনোয়ার হোসেনের স্ত্রী।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম। তিনি বলেন, ‘আজ বিকেলে শান্তির মোড় এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইক কয়েকজন যাত্রী নিয়ে কালিতলা বাজার থেকে বেলকা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় শান্তির মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় যাত্রী হাসনা বেগম গুরুতর আহত হন। এরপর তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে