
ক্ষমতায় থেকে সিটি করপোরেশন নির্বাচনে প্রতিপক্ষের কাছে আওয়ামী লীগের হারের রেকর্ড খুব কম। সবশেষ ২০১৮ সালে সিলেট সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে নাটকীয়ভাবে হেরেছিল দলটির প্রার্থী। এরপর বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে একচেটিয়া জয় পায় আওয়ামী লীগ। তবে এবার রংপুর সিটি করপোরেশনের ভোটে জাতীয় পার্টির কাছে শোচনীয়ভাবে হেরেছেন নৌকা প্রতীকের প্রার্থী। ফলে দ্বিতীয় দফায় মেয়র হলেন জাপার প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা।
সব কটি (২২৯) কেন্দ্রের ফলাফল শেষে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদন্দ্বী হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হোসনে আরা লুতফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।
নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ও রংপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন এই ফলাফল ঘোষণা করছেন।
ভোটের মাঠে মেয়র পদে লড়েছেন ৯ জন। অন্য প্রার্থীদের মধ্য বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান ডাব প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম খোকন (গোলাপ ফুল) পেয়েছেন ৫ হাজার ৮০৯, বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান (মশাল) পেয়েছেন ৫ হাজার ১৫৬, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু (দেয়ালঘড়ি) পেয়েছেন ২ হাজার ৮৬৪, মেহেদী হাসান বনি (হরিণ) পেয়েছেন ২ হাজার ৬৭৯ ভোট।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মহানগর এলাকায় মোট ২২৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও অনেকে ভোট দিতে না পারায় সময় বাড়ানো হয়।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে