ঠাকুরগাঁওয়ে হুমায়ুন কবির ওরফে বাবু (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে সদর উপজেলার দক্ষিণ সালন্দর এলাকায় এই ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি বলেন, ‘এই ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। থানা অপমৃত্যুর মামলা হয়েছে।’
হুমায়ুন কবির ওরফে বাবু ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার দক্ষিণ সালন্দর এলাকার সলেমান আলীর ছেলে।
পরিবারের লোকজন জানান, বাবু গতকাল রোববার রাতের খাবার খেয়ে নিজের শোয়ার ঘরে ঘুমিয়ে পড়েন। পরে সাহরির সময় পরিবারের লোকজন দেখেন তিনি আড়ার সঙ্গে ঝুলে আছেন। এ সময় বাবুর মা জাহানারা বেগম চিৎকার করলে স্থানীয়রা এসে তাঁর ঝুলে থাকা লাশ মাটিতে নামান।
বাবুর ভাই আলমগীর হোসেন বলেন, ‘আমার ছোট ভাই বাবু অনেক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। রাতে সবার অগোচরে দড়িতে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে