
ঠাকুরগাঁওয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিষ্পত্তি হওয়া ১ হাজার ২৩৪টি মামলার নথি ধ্বংস করা হয়েছে। আজ বুধবার আদালত চত্বরের পাশে ফাঁকা স্থানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের উপস্থিতিতে এসব নথি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
কোর্ট ইন্সপেক্টর আব্দুল ওয়াহেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের রেকর্ড রুমে রক্ষিত নিষ্পত্তি হওয়া নথিগুলো স্তূপ আকারে পড়েছিল। সেসব নিষ্পত্তি হওয়া মামলার নথিপত্র আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ৪২টি নিষ্পত্তিকৃত মামলার আলামত গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা ধ্বংস করা হয়।’
এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, কোর্ট মালখানা ও রেকর্ড রুমের ভারপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দীন উপস্থিত ছিলেন।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে