
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার ঊর্ধ্বতন এক কর্মকর্তার বিরুদ্ধে অস্থায়ী নারী অফিস সহকারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী।
ধর্ষণের বিচার চেয়ে সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, চাকরির সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আনসার আলীর সঙ্গে। তিনি মাগুরা জেলার মহম্মদপুর চরপাটুরিয়া এলাকার বাসিন্দা।
তিনি বলেন, ‘ওই কর্মকর্তা (আনসার আলী) আমার চাকরি স্থায়ীকরণের জন্য ১০ লাখ টাকা প্রস্তুত রাখতে বলেন এবং আমাকে বিয়ের আশ্বাস দিয়ে কয়েক দফায় ধর্ষণ করেন।’ এ নিয়ে একটি মামলা সৈয়দপুর থানায় দেওয়া হয়েছে এবং লিখিত অভিযোগ রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মামলার বাদীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলাটি তদন্তাধীন অবস্থায় রয়েছে। দ্রুত আদালতে চার্জশিট দেওয়া হবে।
অপরদিকে অভিযোগ নিয়ে জানতে রেল কর্মকর্তা আনসার আলীর সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হলেও সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে