
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) গাড়ির ধাক্কায় নাজমুল ইসলাম (৩৫) নামে এক যুবককে মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ বড়ভিটা বাজার এলাকার ফয়সাল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক উত্তর বড়ভিটা দলবাড়ি মধ্যপাড়া এলাকার মৃত্যু জমসের আলীর ছেলে ও বাজেডুমরিয়া বায়তুন্নুর জামে মসজিদের মুয়াজ্জিন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে নাজমুল ইসলাম তার মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য রাস্তা পার হয়ে পেট্রল পাম্পের দিকে যাচ্ছিলেন। এ সময়ে অপরদিক থেকে আসা পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সরকারি গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মারা যান।
কিশোরগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সেখানে দুপক্ষে মীমাংসা করে পরিবার মরদেহ নিয়ে গেছেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিহত ব্যক্তি অসাবধানতাবশত রাস্তার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রাস্তা পারাপারের সময় এডিসির (শিক্ষা) জিপ গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ বিষয়ে নিহতের পরিবার কোনো মামলা করতে আগ্রহী না।

ডিঙাপোতা হাওরের বুক চিরে একসময় নীরবে বয়ে চলত একটি নদ। নাম দেওরাজান। আজ সেই নদের বুকে আর ঢেউ খেলে না, পানির কলকল ধ্বনিও শোনা যায় না। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া বাজারের পূর্বপাশে দাঁড়িয়ে নদটির দিকে তাকালে এখন চোখে পড়ে বিস্তীর্ণ বালুচর।
৮ মিনিট আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের চার জেলায় আসন ২৪টি। এগুলোর মধ্যে শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুতে সেখানে স্থগিত করা হয়েছে ভোট গ্রহণ। বাকি ২৩টি আসনে জোরেশোরে চলছে শেষ মুহূর্তের প্রচার।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের মানুষ বংশপরম্পরায় মাছ শিকার ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। তবে গত দুই দশকে দেশি-বিদেশি পর্যটকদের আগমনের সঙ্গে সঙ্গে দ্বীপের অর্থনীতির ধরন বদলে গেছে। পূর্বপুরুষের পেশা ছেড়ে রাতারাতি পর্যটননির্ভর নানা ব্যবসায় যুক্ত হয়েছেন স্থানীয়রা।
৩৮ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে প্রায় দুই কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে একটি সংযোগ সড়ক সংস্কারের কাজ জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। ফলে ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের অন্তত আটটি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
১ ঘণ্টা আগে