
গাইবান্ধার সুন্দরগঞ্জে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারসামগ্রী তৈরি, দোকানে মূল্যতালিকা সংরক্ষণ না করাসহ একাধিক অপরাধে আজ মঙ্গলবার সকালে এই জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুস সালাম এ অভিযান পরিচালনা করেন।
আজ মঙ্গলবার সকালে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক বলেন, গতকাল সোমবার বিকেলে সুন্দরগঞ্জ পৌরসভার বিভিন্ন ব্যবসা কেন্দ্রে অভিযান চালানো হয়। এ সময় সাগর হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারসামগ্রী তৈরি করছিল। এ জন্য তাদের ২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, এ ছাড়া ব্যবসাকেন্দ্রে মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং নিষিদ্ধ সাল্টু বিক্রয় ও বিপণন করার অপরাধে জননী স্টোরকে ১ হাজার এবং দেবদাস স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার ও দেশীয় মূল্য উল্লেখ না থাকায় মুক্তা কসমেটিকসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুস সালাম। জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেনের অভিযান পরিচালনার সময় পুলিশ সহযোগিতা করে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে