
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশকোচের ধাক্কায় অটোরিকশার শফিকুল ইসলাম (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে অটোরিকশায় থাকা ইসলাম মিয়াসহ (৩৫) তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত শফিকুল পলাশবাড়ী উপজেলার হরিনাথ গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার গাইবান্ধা-নাকাইহাট সড়কের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শফিকুল ইসলাম ও ইসলাম মিয়া নাকাইহাট বাজার থেকে অটোরিকশাযোগে বাড়ির দিকে আসছিলেন। গাইবান্ধা শহর থেকে ফ্রেন্ডশিপ নামে একটি নৈশকোচ গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার পথে গাইবান্ধা-নাকাইহাট সড়কের কামারপাড়ায় এলাকায় গেলে অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা শফিকুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। আহত হন চালকসহ তিনজন। তাৎক্ষণিকভাবে আহতদের সবার নাম জানা যায়নি। তবে শফিকুল ইসলাম নামে এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় নৈশকোচটি পালিয়ে যায়।
পলাশবাড়ী উপজেলার চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
হরিনাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ রায়হান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত তিনজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে