রংপুরের কাউনিয়ায় মাদক সেবন করে এলাকায় শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে দুই যুবককে প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সাজাপ্রাপ্ত দুই যুবককে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের শফিকুল ইসলামের ছেলে অন্তর বাবু (২১) ও একই এলাকার মকবুল হোসেনের ছেলে আশিক মিয়া (২০)।
এর আগে আজ মঙ্গলবার সকালে উপজেলা হরিশ্বর গ্রামে প্রকাশ্যে মাদক সেবনে নেশাগ্রস্ত অবস্থায় তাঁদের আটক করে কাউনিয়া থানা-পুলিশ।
কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আটক নেশাগ্রস্ত দুই যুবক আদালতে অপরাধ স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দুই যুবককে প্রত্যেককে ২০ দিনের করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল বলেন, এলাকায় অপরাধ দমনে মাদক সেবনকারীদের ভ্রাম্যমাণ আদালতের শাস্তি প্রদান করা হবে।
কাউনিয়া থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, মাদক সেবনের অপরাধে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলাকে মাদক ও জুয়ামুক্ত রাখতে থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে মির্জাপুর ক্যাডেট কলেজসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
মানিকগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২০ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। গত সোমবার ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি দুই দিনে প্রায় ২০ সেন্টিমিটার কমেছে। বাড়িঘর থেকে পানি নামতে শুরু করায় বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমেছে। তবে নিম্নাঞ্চল ও কৃষিজমিতে এখনো পানি রয়েছে। পানি কমার সঙ্গে পদ্মা নদীতে ভাঙনের শঙ্কা থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে প্রশাসন।
৯ মিনিট আগে
কেরানীগঞ্জের আরশিনগরে আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় ফরহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। ফরহাদ ভোলার দুলারহাটের মো. বাবুল হোসেনের ছেলে।
১৪ মিনিট আগে