সিরাজগঞ্জের তাড়াশে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে আহত বাবা তোফাজ্জল মন্ডল (৫২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালে তোফাজ্জল মন্ডলের মৃত্যু হয়। তিনি তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে জমির মন্ডল ছেলে।
স্থানীয়রা জানান, তোফাজ্জল মন্ডলের দুই স্ত্রী। প্রথম স্ত্রী রেজেদা খাতুনের সঙ্গে প্রায় তাঁর পারিবারিক কলহ লেগে থাকত। এর জেরে গত শুক্রবার রাতে তোফাজ্জল তাঁর স্ত্রীকে মারধর করেন। এ সময় বাড়িতে থাকা ছেলে বাবু মণ্ডল (২২) তাঁর মাকে মারধর করতে দেখে সহ্য করতে না পেরে ঘর থেকে ধারালো ছুরি নিয়ে এসে বাবার পেটে ঢুকিয়ে দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, তোফাজ্জলের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তাঁদের বাড়িতে কেই নেই। সবাই রামেক হাসপাতালে আছেন। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার পর থেকে নিহতের ছেলে পলাতক রয়েছেন।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৬ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১০ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২২ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৬ মিনিট আগে