
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার গেদুড়া ইউনিয়নের কাঠালডাঙ্গী সীমান্তে ৩৭০/৩ মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
গেদুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম মোবাইল ফোনে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
নিহত যুবকেরা হলেন উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলাম ছেলে মোখলেছুর রহমান (২৮) এবং একই এলাকার আবদুল বাসেদের ছেলে জহুরুল ইসলাম (২৭)।
গেদুড়া ইউপি চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম বলেন, ভোররাতে কাঠালডাঙ্গী সীমান্তের ৩৭০/৩ এস, ভারত নারগাঁও ক্যাম্প পিলার-৭২ সীমানার এলাকায় বাংলাদেশি কয়েকজন গরু পারাপার করতে গেলে তাঁদের লক্ষ্য করে বিএসএফ সাত-আঠটি গুলি চালায়। এ সময় বিএসএফের গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে নদীতে ঝাঁপ দিয়ে মোখলেছুর রহমান বাংলাদেশ অংশে চলে আসেন। অন্যদিকে গুলিবিদ্ধ অবস্থায় জহুরুলকে বিএসএফ সীমান্তের একটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সকালে গ্রামবাসী মোখলেছুর রহমানের পড়ে থাকা নিথর মরদেহ উদ্ধার করে।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘জহুরুলের মরদেহ ফেরত দিতে বিজিবি পতাকা বৈঠক করেছে। আগামীকাল বিএসএফ মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে।’
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে জানতে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তানজীর আহমদের সরকারি নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।

পরিদর্শনে রোগীদের কাছ থেকে হাসপাতালের সার্বিক সেবার বিষয়ে সন্তোষজনক প্রতিক্রিয়া পেলেও বেশ কিছু অনিয়ম ও সীমাবদ্ধতা মন্ত্রীর নজরে আসে। এক চিকিৎসক ৪৫ মিনিট দেরিতে দায়িত্বে আসায় তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
২২ মিনিট আগে
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের ‘ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড’ নামক পোশাক কারখানায় টানা দুই দিন ধরে নারী শ্রমিকদের আকস্মিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। ‘ভূতের আছর’ বা ভীতি থেকে এমনটি ঘটছে বলে শ্রমিকদের মধ্যে গুঞ্জন...
২৫ মিনিট আগে
এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তদের সঙ্গে সরওয়ার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর মধ্যে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে বাড়িঘর ও দোকান ভাঙচুরের হুমকি দেওয়া হয়েছিল বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
৩৭ মিনিট আগে
আদালত সূত্রে জানা যায়, ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারির কারখানায় নিম্নমানের ঘি ব্যবহার করে বেকারিজাত পণ্য উৎপাদন, খাদ্য উপকরণে ভেজাল মেশানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, পচা-বাসি মিষ্টির উচ্ছিষ্টাংশ ব্যবহার, মেয়াদোত্তীর্ণ মিষ্টি, কেক ও বিস্কুট সংরক্ষণ এবং নির্ধারিত পদ্ধতিতে খাদ্যপণ্যের...
১ ঘণ্টা আগে