
দিনাজপুরের বিরলে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় দুই মেয়েসহ এক নারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা বিওপির বৈরাগীপাড়া ৩২৭–এর ২ এস পিলারসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গিলাবাড়ী গ্রামের ধীরেন চন্দ্র রায়ের স্ত্রী দীপিকা রানী রায় (৪৫) এবং তাঁর দুই মেয়ে কৃষ্ণা রানী (২৩) ও সমাপ্তি রানী (৮)।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা শাহ গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, দীপিকা ও তাঁর বড় মেয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। সমাপ্তিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুই মেয়েসহ দীপিকা দালাল চক্রের মাধ্যমে গতকাল রাতে অবৈধভাবে বৈরাগীপাড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তাঁদেরকে বৈরাগী পাড়া থেকে আটক করে। রাতেই বিজিবি তাঁদেরকে বিরল থানায় হস্তান্তর করে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
১ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে