গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দাফনের আড়াই মাস পর রাশেদ শেখ (১৬) নামের এক কিশোরের মরদেহ উত্তোলন করেছে প্রশাসন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ি গ্রামের পারিবারিক কবর থেকে রাশেদ শেখের মরদেহ উত্তোলন করা হয়। রাশেদ শেখ ওই গ্রামের আনোয়ারুল শেখের ছেলে।
স্বজনদের অভিযোগ, ওই গ্রামের হজরত আলীর ছেলে সাজ্জাদ হোসেন (২২) ও রাশেদ শেখ দুজন মিলে একটি মোবাইল ফোন ক্রয় করে। এরপর একই মেয়ের সঙ্গে দুজনের প্রেম-ভালোবাসার সৃষ্টি হয়। এরই জেরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে গত ৫ জুলাই রাত ৯টার দিকে রাশেদকে ডেকে নেয় সাজ্জাদ। এরপর কিলঘুষি ও শ্বাসরোধ করে রাশেদকে হত্যা করে। হত্যার বিষয়টি গোপন রেখে রাশেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তাকে দাফন করা হয়। এতে নিহতের স্বজনদের সন্দেহ হলে আদালতে একটি হত্যা মামলা করেন। পরে আদালতের নির্দেশে রাশেদের মরদেহ করব থেকে উত্তোলন করে প্রশাসন।
মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ পবিত্র কুমার বলেন, ওই কিশোরের মৃত্যু নিয়ে সন্দেহ হলে তার বড় ভাই তুহিন শেখ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে ও আদালতের নির্দেশে রোববার দুপুরে রাশেদ শেখের মরদেহ কবর থেকে উত্তোলন করে ফরেনসিক রিপোর্টের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে