পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত অতিক্রম করার অভিযোগে ৮ বাংলাদেশিকে আটকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পৃথক দুটি ঘটনায় ওই আট ব্যক্তিকে বিএসএফ আটক করেছিল বলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়।
ফেরত আসা ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের হরেন বর্মণ ও তাঁর স্ত্রী মমতা রানী, ছেলে অজয় কুমার বর্মণ, নব বর্মণ; একই উপজেলার আখা নগর ইউনিয়নের রিপন বর্মণ, দেবগঞ্জ এলাকার শুশান্ত রায় এবং গড়েয়া এলাকার আশিশ রায়। অপরজন পাথর শ্রমিক রবিউল ইসলাম। পরে তাঁদের তেঁতুলিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধীনস্থ তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের এলাকা দিয়ে মহানন্দা নদী পার হয়ে সীমান্তে কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে গত মঙ্গলবার রাতে সাতজন বাংলাদেশি ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন। এ সময় বিএসএফের ১৮ ব্যাটালিয়নের বানেশ্বরজোত বিওপির টহলদল তাঁদের আটক করে। পরে বিষয়টি বিজিবিকে জানানো হয়। বুধবার সন্ধ্যা ৬টায় সীমান্তের মেইন পিলার ৭৩০ এলাকায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
এদিকে তেঁতুলিয়ার মহানন্দা নদীতে পাথর উত্তোলনের সময় ভারতীয় সীমান্তে প্রবেশ করায় উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি এলাকার রবিউলকে আটকের পর ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার বিকেলে পতাকা বৈঠকের পর তাঁকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আজ বৃহস্পতিবার তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে বিজিবির পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আটক আটজনকেও থানায় হস্তান্তর করা হয়। তাঁদের আদালতে হাজির করা হবে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে। তবে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফের হাতে আটক হয়। পরে আমরা তাঁদের পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসি। বিএসএফের ফেরত দেওয়া ৮ ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে