
আজ ১৩ জুন, নীলফামারীর সৈয়দপুরে পালিত হচ্ছে শোকাবহ ট্রেন ট্র্যাজেডি ও গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে শহরের গোলাহাট এলাকায় ঘটে যায় ইতিহাসের এক নির্মম হত্যাকাণ্ড। হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় অবাঙালি দোসররা প্রায় ৪৪৮ জন নারী-পুরুষ ও শিশুকে হত্যা করে।
মুক্তিযুদ্ধ চলাকালে সৈয়দপুর ছিল পাকিস্তানি সেনাবাহিনীর অন্যতম শক্ত ঘাঁটি। ১৯৪৭ সালের দেশবিভাগের পর বিপুলসংখ্যক উর্দুভাষী অবাঙালি এখানে বসবাস শুরু করে। মুক্তিযুদ্ধের সময় এদের বড় একটি অংশ হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করে এবং মুক্তিকামী বাঙালিদের বিরুদ্ধে অবস্থান নেয়।
১৯৭১ সালের ১৩ জুন, সৈয়দপুর শহরের সংখ্যালঘু হিন্দু ও মারোয়ারি সম্প্রদায়ের লোকজনকে ভারতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে শহরের রেলওয়ে স্টেশনে জড়ো করা হয়। পরে একটি বিশেষ ট্রেনে তুলে তাঁদের শহরের উত্তর প্রান্তে, রেলওয়ে কারখানার শেষ সীমান্তে গোলাহাট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তরবারি ও অন্যান্য অস্ত্র দিয়ে একে একে ৪৪৮ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ভয়াবহ হত্যাকাণ্ডে খুব কমসংখ্যক মানুষই প্রাণে বাঁচতে পেরেছিলেন। শহরের অনেক পরিবার ছিল, যাদের কোনো সদস্যই আর বেঁচে ফেরেনি।
গোলাহাট বধ্যভূমিতে গড়ে তোলা হয়েছে একটি স্মৃতিস্তম্ভ, যেখানে প্রতিবছর ১৩ জুন গণহত্যা দিবস পালিত হয়। এদিন শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতি ও স্মরণিকা পরিষদের যৌথ উদ্যোগে এবারও দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ও স্মরণিকা পরিষদের সভাপতি সুমিত কুমার আগরওয়াল জানান, কর্মসূচির মধ্যে রয়েছে পূজা-অর্চনা ও গীতা পাঠ, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, মোমবাতি প্রজ্বালন, দুস্থদের মাঝে খাবার বিতরণ, প্রার্থনা, ভোজন-কীর্তন ও প্রসাদ বিতরণ।
দিনটি সৈয়দপুরবাসীর জন্য শুধু স্মরণ নয়, হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদনের দিন। মুক্তিযুদ্ধের ইতিহাসে এটি একটি রক্তাক্ত অধ্যায়, যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে বেদনার উত্তরাধিকার হয়ে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে