
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম এনামুল্লাহ। আজ সোমবার তাঁকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যাপক ড. এম এনামুল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০১–এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক এম এনামুল্লাহ, রসায়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকাকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ভাইস চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।’
শর্তগুলো হলো—ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে, উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতা পাবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. এম এনামুল্লাহ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পশ্চিম সৈয়দ আউলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নিজ গ্রামের মির্জাকালু হাইস্কুল থেকে বিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি অস্ট্রিয়ার টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ভিয়েনা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে একজন ফ্যাকাল্টি হিসেবে যোগদান করেন এবং ২০০৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়, জার্মানি থেকে পোস্ট ডক্টরাল গবেষণার জন্য আলেক্সান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন (এভিএইচ) থেকে ফেলোশিপ প্রাপ্ত হন। অধ্যাপক ড. এম এনামুল্লাহর একাধিক পোস্ট ডক্টরাল গবেষণা রয়েছে।

বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল ভোট পেয়েছেন ৫৭ হাজার ১৫৯।
১৮ মিনিট আগে
রাজধানীর তুরাগের বামনারটেকের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে অন্তত ২৫টি আধা পাকা ঘর পুড়ে গেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
২৩ মিনিট আগে
ঝিনাইদহে এক নারীকে (৩৯) চাকু ধরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৮ এপ্রিল) রাতে ঝিনাইদহ সদর থানায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারী।
১ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রবাসী শাহ আলম ভূঁইয়ার মরদেহ নিজ গ্রামে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে উপজেলার সাহেবাবাদ
১ ঘণ্টা আগে