
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বনানী থানা ৫ জন, খিলক্ষেত থানা ১০ জন, মিরপুর মডেল থানা ৩ জন, শেরেবাংলা নগর থানা ৮ জন ও যাত্রাবাড়ী থানা-পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনারের মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা-পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ. কাদের মিয়া, মো. হোসেন, মো. হাসান, মো. তাজিম চৌধুরী (২০), শরীফুল ইসলাম শরীফ (৩০), শামীম আহম্মেদ জয় (২৪), মো. রবিন (২৫), মো. সেলিম মিয়া (৪৫), বাধন চন্দ্র দেবনাথ (২৬), অজিত দেওরী (৩২), মো. কামরুল (৩১), মো. রমজান শেখ (২২) ও মো. জালাল (২৪)।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১০ জানুয়ারি) শেরেবাংলা নগর থানা পুলিশ নিয়মিত মামলা, পুরোনো মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলের হোসাইন মোহাম্মদ জালাল শান্ত (৩৫), মো. আল আমিন (২৮), বেল্লাল হোসেন (৩৩), জয়নাল আবেদীন (৫২), শ্রী অপূর্ব ব্যানার্জি, মো. আনোয়ার হোসেন (৫২), মো. আনোয়ার হোসেন (৪৮) ও মো. শরিফুল ইসলাম (৩২)।
এ ছাড়া খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১০ জানুয়ারি) খিলক্ষেত থানা-পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলামিন মোমেন (৩৩), সুমন মিয়া (৩৫), মো. দেলোয়ার হোসেন (৩২), সাইফুল ইসলাম (২২), মো. সাদেক মিয়া (৫২), মো. ইউনুস আলী (৫৬), মো. শাকিল আহম্মেদ (৩৭), মো. সালমান (২১), মো. নাহিদ (২৩) ও মো. রাকিব (২২)।
তা ছাড়া বনানী থানা সূত্রে জানা যায়, একই তারিখে ওই থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলা, পরোয়ানা ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাব্বী (১৯), ওমর হোসেন টুটুল (২০), মো. সুজন হোসেন (৩০), মো. রাসেল জোফদ্দার (৩০) ও সোহেল খাঁ।
এ ছাড়াও মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, মিরপুর মডেল থানা-পুলিশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রমজান (২০), মো. শুভ (২০) ও মো. আব্দুল্লাহ মাতাব্বর (২৩)।
গ্রেপ্তার ৩৯ জনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে