Ajker Patrika

গৃহবধূ ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৮: ৫৮
গৃহবধূ ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার পরিবার
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পৃথক ঘটনায় এক গৃহবধূ ও এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিবন্ধী তরুণীর পরিবারের সদস্যরা অভিযুক্ত ব্যক্তির বাড়িতে বিচার চাইতে গেলে তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে উপজেলার একটি গ্রামে ধর্ষণের শিকার হন ১৮ বছর বয়সী এক গৃহবধূ। রাত দেড়টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘরের বাইরে যান। এ সময় তাঁর স্বামীর ফুফাতো ভাই মো. সোহেল রানা (২১) মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে গৃহবধূর চিৎকার শুনে তাঁর স্বামী ও প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত রানা পালিয়ে যান।

পরে ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে উপজেলার আরেকটি গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ২১ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আরিফ হোসেন (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। ওই তরুণী বর্তমানে ১৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে তরুণীর মা অভিযুক্ত আরিফের বাড়িতে বিচার চাইতে যান। এ সময় আরিফ ও তাঁর পরিবারের সদস্যরা তরুণী ও তাঁর মাকে মারধর করেন বলে অভিযোগ করেছেন তাঁরা। একপর্যায়ে অন্তঃসত্ত্বা তরুণীর পেটে লাথি মারা হয় বলেও অভিযোগ রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত