
নীলফামারীতে বালুবোঝাই ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পূর্ণিমা রায় (২৫) নামে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া ৬টায় নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পূর্ণিমা রায় সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের ছোট এলোংমারী গ্রামের মানিক রায়ের স্ত্রী।
পুলিশ জানায়, স্বামীর মোটরসাইকেলে বসে উত্তরা ইপিজেডের কর্মস্থলে যাচ্ছিলেন পূর্ণিমা রায়। সকাল সোয়া ৬টার দিকে জেলা সদরের দারোয়ানী বাজারে পৌঁছালে পেছন দিক থেকে বালু বোঝাই ডাম্প ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় পূর্ণিমা রায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকের চালক শাহীন আলমকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেন। তাঁর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের দেবিগঞ্জ এলাকার চৌধুরীপাড়ায়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং আটক চালকের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে