
ঠাকুরগাঁও এক নারীর (২৩) ওপর পাশবিক নির্যাতনের পর চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে এলাকার ৭/৮ আটজন নারী-পুরুষ এ নির্যাতন করেছেন। এ ঘটনায় একজনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে পৌর শহরের ১২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আজ রোববার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর একরামুদ দৌলা জানান, শনিবার রাতে আটককৃত ওই ব্যক্তিসহ আরও ৭/৮ আটজন নারী-পুরুষ ভুক্তভোগীকে বাসায় ডেকে নেন। তাঁকে বিবস্ত্র করে নির্যাতন করেন তাঁরা। এরপর তাঁর চুল কেটে দেন অভিযুক্তরা। ওই গৃহবধূ তাঁর চুল না কাটার জন্য অনেক আকুতি-মিনতি করেন।
গ্রেপ্তার ব্যক্তি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেন, তাঁর মেয়ের (২২) সঙ্গে ওই নারীর অবৈধ সম্পর্ক রয়েছে। এ জন্য তিনি মেয়ের বিয়ে দিতে পারছেন না। তিনি তাঁকে ডেকে নিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তিনি (ভুক্তভোগী) সব অস্বীকার করে উল্টো তাঁর ওপরে রাগ দেখান। তাই তাঁর মেয়ে আর আরেক প্রতিবেশী রেগে গিয়ে এ কাজ করেছেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তির মেয়ের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করে নির্যাতনের শিকার ওই নারী বলেন, আমি কোনো দোষ করিনি। আমাকে ধরে নিয়ে গিয়ে মারধর করে, আমার কাপড় ছিঁড়ে চুল কেটে দিল তারা।
ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে একজনকে পাওয়া গেলেও বাকিরা পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় এটি মামলা করেছেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে