
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় সহিদুল হক (২৮) নামে এক যুবককে স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটক সহিদুল হক ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুকরু মোহাম্মদের ছেলে।
ব্যাংক ম্যানেজার নুরুজ্জামান জানান, ঘটনার আগে তার কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ওই ব্যক্তি (কলকারী) নিজেকে ব্যাংকের গ্রাহক পরিচয় দিয়ে বিপদে পড়েছেন বলে সাহায্যের অনুরোধ করেন। কথোপকথনের একপর্যায়ে যুবক স্বীকার করেন যে, তিনি ব্যাংকের ভেতরে অবস্থান করছেন এবং অসৎ উদ্দেশ্যে ঢুকেছেন। যুবক পুলিশকে খবর না দেওয়ার অনুরোধও করেন। কিন্তু ম্যানেজার বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং পুলিশকে খবর দেন। পরে ব্যাংকে গিয়ে দেখা যায়, চুরি করতে গিয়ে ওই লোক লোহার গ্রিল কাটার চেষ্টা করেছেন, কিন্তু তাতে ব্যর্থ হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের নাইটগার্ড খাবারের জন্য নিচে নামার পর ভেতরে আলো জ্বলতে দেখে সন্দেহজনক মনে করেন। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকে প্রবেশ করে চুরির সরঞ্জামসহ যুবককে আটক করা হয়।
ভজনপুর ইউনিয়নের ইউপি সদস্য তবিবর রহমান জানান, আটক যুবক বিকেলে ব্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। রাতে ব্যাংক খালি হওয়ায় তিনি চুরির চেষ্টা চালান। তবে স্থানীয়দের সহযোগিতায় তা ব্যর্থ হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

খুলনার বটিয়াঘাটা উপজেলায় রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন একই এলাকার চারটি পরিবারের ২০ জন সদস্যসহ ২২ জন। আজ মঙ্গলবার সকালে উপজেলার সুরখালী ইউনিয়নের শম্ভুনগর গ্রামে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আরও বিপুল পরিমাণের অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং ২২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) বেলা দেড়টার দিকে নগরের খুলশীতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
১৮ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাই হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন তাহমিনা বেগম (২৫) নামের এক প্রসূতি। সেখানে তাঁর একটি সন্তান জন্ম হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর শিশুটির সঙ্গে কোনো অভিভাবক না থাকায় বাচ্চাটি ‘বেওয়ারিশ’ (অভিভাবকহীন) বলে খবর ছড়িয়ে পড়ে।
৩২ মিনিট আগে
সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ২৮ আসামির বিরুদ্ধে দেওয়া পিবিআইয়ের অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে...
৩৫ মিনিট আগে