
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। জেলা স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আরমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলাম একই সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুলকে দল থেকে বহিষ্কারাদেশের সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত মোতাবেক নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো।’ তবে একই অভিযোগে মিনারুলকে উপজেলা ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে আজ দুপুরে নিয়োগ পরীক্ষা শুরুর পূর্বে নাগেশ্বরী উপজেলা শহরের কাজি মার্কেটের পেছনের একটি বাসা থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামসহ ছয়জনকে ‘প্রশ্নপত্রের’ ফটোকপি, ডিজিটাল ডিভাইসসহ আটক করে পুলিশ। পৃথক আরেকটি অভিযানে একই উপজেলা শহরে একটি মাইক্রোবাস থেকে চালকসহ পাঁচজনকে আটক করে পুলিশ। এ ছাড়া পরীক্ষা চলাকালে উপজেলার একটি কেন্দ্রের ভেতর ডিজিটাল ডিভাইস ব্যবহারের দায়ে এক পরীক্ষার্থীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে আরেক নারী পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে