রংপুরের পীরগাছায় গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে ফেসবুকে মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে এক যুবকের নামে মামলা করা হয়েছে।
ওই যুবকের নাম মাহামুদুল হাসান মিন্টু (২৪)। গতকাল শনিবার অভিযুক্ত ওই যুবককে পর্নোগ্রাফি আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার।
ভুক্তভোগী গৃহবধূর পরিবার জানায়, বেশ কিছুদিন ধরে গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে অপরিচিত একটি ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে সেই ভিডিও পাঠিয়ে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল ওই যুবক। গৃহবধূ বিষয়টি তাঁর স্বামীকে জানালে তাঁরা কৌশলে ওই যুবককে গত শুক্রবার রাতে বাসায় ডেকে নিয়ে আটক করে। পরে পুলিশে খবর দেয়। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনায় ওই রাতেই অভিযুক্তের নামে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, পর্নোগ্রাফি আইনে ভুক্তভোগীর করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল অভিযুক্ত যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভ্রমণপিপাসুদের অন্যতম আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। ঈদুল ফিতরের দীর্ঘ সাত দিনের ছুটিতে পর্যটক বরণের অপেক্ষায় সবুজ চা-বাগান, পাহাড়, ঝরনা, ভেসে আসা পাথর আর স্বচ্ছ জলরাশি। গত কয়েক দিনের বৃষ্টিতে আরও অপরূপ সাজে সেজেছে শুষ্ক চা-বাগান, ঝরনা ও পাথরের নদী।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে শীতলক্ষ্যা নদী তীরের মাটি লুট করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। ডাম্প ট্রাক ও ইঞ্জিনচালিত নৌকাযোগে এসব মাটি যাচ্ছে ইটভাটায়। সেখান থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে তারা। স্থানীয়দের অভিযোগ, মাটিখেকো চক্র অনেক প্রভাবশালী। আর প্রশাসনও এদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নরসিংদী জেলার আরগীনগর মোড়ে গেলেই প্রথমেই নাকে ভেসে আসে একধরনের তীব্র আঠার গন্ধ। চারপাশে তাকালেই দেখা যায়, বিভিন্ন শিল্পকারখানার বাইরে ছোট ছোট কারিগরদের হাতে তৈরি হচ্ছে জুতা। সেই জুতার আঠার ঘ্রাণই যেন জানান দেয়—এখানে এখনো টিকে আছে ঐতিহ্যবাহী হাতে তৈরি জুতার কারখানা।
৫ ঘণ্টা আগে
এবারের ঈদে সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা। আর ঈদের ছুটিতে বাড়তি পর্যটকের চাপ সামাল দিতে পর্যটননগরী কক্সবাজারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রমজানে হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজগুলোতে কক্ষ ভাড়ায় ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও পর্যটক পাওয়া যায়নি।
৬ ঘণ্টা আগে