গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর খননের সময় একটি ধাতব মূর্তি পাওয়া গেছে। আজ শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার কাটাবাড়ী গ্রাম থেকে এই মূর্তি পাওয়া যায়। পরে এটিকে হেফাজতে নেয় পুলিশ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কাটাবাড়ী গ্রামের আবদুল মজিদের ছেলে গয়না নিজেদের জমিতে শ্রমিকদের দিয়ে পুকুর খনন করছিলেন। এ সময় শ্রমিকেরা একটি ধাতব মূর্তি পান এবং ওই স্থানে একটি কালো রংয়ের সাপ দেখতে পেয়ে সাপটি মেরে ফেলেন। পরে তাঁরা বিষয়টি কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে বিষয়টি জানান। পরে বৈরাগী হাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জীর হাতে হস্তান্তর করা হয়। লোহাজাতীয় কোনো কিছু কাছে আনা হলে মূর্তিটি আকর্ষণ করে।
এ নিয়ে জানতে চাইলে বৈরাগী হাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী বলেন, ‘পুকুর খননের সময় শ্রমিকেরা একটি মূর্তি পায়। মূর্তিটির ওজন সাড়ে তিন কেজি এবং উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। নারীর প্রতিকৃতির এ মূর্তিটি কোনো দেবীর হতে পারে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে