
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত প্রতিপক্ষকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে লুৎফর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সরকারটারী গ্রামের জহর আলীর ছেলে। আজ শনিবার তাঁকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে গতকাল শুক্রবার কচাকাটা থানার সরকারটারী গ্রামের আব্দুল করিম ও আমির হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়। উভয়পক্ষের আহত কয়েকজন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রযেছে। সংঘর্ষের খবর পেয়ে আমির হোসেনের আত্মীয় লুৎফর রহমান শুক্রবার বিকেলে আহতদের দেখতে হাসপাতালে যান। এ সময় তার কাছে দুটি কাস্তে ছিল। কাস্তে দেখে প্রতিপক্ষের আহতরা ভীত হয়ে চিৎকার শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ লুৎফরকে আটক করে পুলিশকে খবর দেয়। ভূরুঙ্গামারী থানা পুলিশের টহল দল হাসুয়াসহ লুৎফরকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত লুৎফরের পরিবারের দাবি, দুটি কাস্তে কামারশালায় মেরামত করতে দেওয়া হয়েছিল। মেরামতের পর সেগুলো বাড়িতে নেওয়ার উদ্দেশ্যে সঙ্গে নিয়ে হাসপাতালে আহত স্বজনদের দেখতে যায় লুৎফর। এতে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
লুৎফর রহমানের দাবি, মেরামত করতে দেওয়া কাস্তে কামারশালা থেকে নিয়ে আহত স্বজনদের দেখতে হাসপাতালে গেলে প্রতিপক্ষ তাকে ফাঁসিয়ে দেয়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, অভিযুক্ত যুবককে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, অপরাধ হতে পারে সন্দেহে লোকজন লুৎফরকে আটক করে রাখে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে শনিবার কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

বগুড়ার শিবগঞ্জে শাহ আলম (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে বিহার ইউনিয়নের সংসারদীঘি গ্রামে ধানখেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
৬ মিনিট আগে
নিহত ব্যক্তিরা হলেন লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের ছেলে কলেজছাত্র সিফাত আহমেদ (১৮) ও নবম শ্রেণির ছাত্র স্বচ্ছ আহমেদ (১৪)। তাঁরা দুই ভাই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী।
১৫ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে, শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৬ মে) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা ভূমি অফিস-সংলগ্ন পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
২১ মিনিট আগে
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি গ্রামে গরুর খামারিদের বাড়িতে রক্তমাখা চিরকুট পাঠিয়ে ডাকাতেরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। চিরকুটে রাতে ঘরের দরজা খোলা না রাখলে জিন্দা খালাসের হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা হিসেবে চিরকুটে ‘রঘু ডাকাত’ নাম লেখা আছে।
১ ঘণ্টা আগে