
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, ‘মানুষের যাতায়াতে মোটরশ্রমিকেরা জীবনবাজি রেখে সেবা করে। তাই যারা এ শ্রমিকদের ঘাতক বলে, আমি তাদের বলব মোটরশ্রমিকেরা ঘাতক না, তাঁরা হচ্ছেন মানুষের সেবক।’
আজ বুধবার রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্নে রাস্তায় গাড়িসহ জীবন্ত মানুষ পোড়া আন্দোলন শুরু করে। তাদের পেট্রলবোমার আগুনে ৯২ জন মোটরশ্রমিক মারা গেছেন। তারপরও খেটে খাওয়া মোটরশ্রমিকেরা মানুষের সেবায় নিয়োজিত।’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শ্রমিকবান্ধব। তিনি শ্রমিকের কথা ভাবেন এবং শ্রমিকের উন্নয়নে কাজ করেন। শ্রমিকেরা যখনই বিপদে পড়েছে, তখনই শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। করোনার সময়ে মোটরশ্রমিকদের আলাদা বাজেট দিয়েছেন। বিএনপি-জামায়াতের আগুন-সন্ত্রাসের ক্ষতিগ্রস্ত শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন। এ জন্য দেশের সব খেটে খাওয়া শ্রমিকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, নগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম।
সাংগঠনিক রিপোর্ট পেশ করেন রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ। সভাপতিত্ব করেন রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৭ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৮ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১১ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৯ মিনিট আগে