ঠাকুরগাঁও সদরে ট্রাকের ধাক্কায় পণ্যবাহী কার্গোর হেলপার মো. রবিউল ইসলাম (২০) নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে শহরের চৌধুরী পাম্পের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঠাকুরগাঁও শহরের চৌধুরী পাম্পের সামনের সড়ক অতিক্রমের সময় সেখানে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী কার্গোকে ধাক্কা দেয়। এ সময় দাঁড়িয়ে থাকা কার্গোর হেলপার রবিউল ইসলাম গাড়িতে আটকা পড়েন এবং গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা কার্গোর বডি কেটে রবিউলকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
সদর থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে