
পুলিশের তালিকায় থাকা খুলনার শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবুর (গ্রেনেড বাবু) তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরীর ৩ নম্বর কাশেম সড়কের বাসিন্দা শেখ আসাদুজ্জামান মিথুন (২৮), বসুপাড়া এতিমখানা মোড়ের বাসিন্দা টিপু হাওলাদার (২৯) ও খালিশপুর থানা পলিটেকনিক কলেজ মোড়ের বাসিন্দা এনামুল হক ইমন (২০)।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, শেখ আসাদুজ্জামান মিথুন শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর একান্ত সহযোগী। তাঁকে নগরীর রূপসা ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। আজ দুপুরের পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে দুই শিক্ষার্থীকে সহোদর কোটায় ভর্তি করাতে উচ্চ আদালতে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে ভুয়া প্রত্যয়ন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
১০ মিনিট আগে
কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে ট্রেনের টিটিই আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে পোড়াদহ রেলওয়ে থানায় মামলা হয়েছে। একই ঘটনায় ট্রেন অবরোধ, ভাঙচুর ও পুলিশে হামলার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় আরেকটি মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
১৭ মিনিট আগে
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় দুটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। আজ সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
২০ মিনিট আগে
কিশোরগঞ্জের তাড়াইলে এনসিপির সমাবেশে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শেখ হাসিনা, বিএনপি, মাদক ও সীমান্ত ইস্যুতে বিভিন্ন বক্তব্য দেন। একই সমাবেশে সারজিস আলমও বিএনপি সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তোলেন। পরে এনসিপি করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদরে সমাবেশ করেন।
২৬ মিনিট আগে