নীলফামারীর সৈয়দপুর উপজেলায় খালের পানিতে ডুবে সাজিদ হোসেন (৩) ও তুহিন ইসলাম (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুজন চাচাতো ভাই। সাজিদ সবজি বিক্রেতা সাদ্দাম হোসেনের ছেলে এবং তুহিন কৃষক আবুল হোসেনের ছেলে।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের দলবাড়ীপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে উত্তর সোনাখুলী গ্রামের ইউপি সদস্য আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘সাজিদ ও তুহিন বাড়ির পেছনে খোলা জায়গায় খেলছিল। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে খালের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ওই খালের পানিতে তাদের ভাসতে দেখে। পরে স্থানীয়রা মিলে তাদের মরদেহ উদ্ধার করে।’
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু ফাইলের প্রস্তুতি চলছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৪ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে