নীলফামারীর ডিমলায় সুকুমার রায় নামের এক ব্যক্তির খেত থেকে ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার দুপুরে ভুক্তভোগী সুকুমার রায় ৮ জনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জনের বিরুদ্ধে ডিমলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন—উপজেলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের রফিকুল ইসলাম ভুট্টু, তহিদুল ইসলাম, মজিদুল ইসলাম, জাহেদুল ইসলাম, শাওন ইসলাম, শিল্পী বেগম, লুৎফর রহমানসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ তিতপাড়া গ্রামে সুকুমার রায় পৈতৃক সূত্রে পাওয়া ৫০ শতাংশ জমিতে চলতি মৌসুমে ধানের আবাদ করেন। কিন্তু রোববার দিবাগত রাতে অভিযুক্ত ব্যক্তিরা ওই জমি নিজেদের দাবি করে রাতের আঁধারে পাকা ধান কেটে নেন। এতে বাধা দিতে গেলে তাঁরা লাঠি ও ধান কাটার কাঁচি নিয়ে সুকুমারকে মারার জন্য তেড়ে যান। ভয়ে তিনি সেখান থেকে চলে গিয়ে ডিমলা থানায় লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগী সুকুমার রায় বলেন, ‘পৈতৃকসূত্রে আমি ওই জমির মালিক। আমি সেই জমিতে ধান আবাদ করেছি। তাঁরা জাল দলিল করে ওই জমি নিজেদের দাবি করে; জোর করে পাকা ধান কেটে নিয়ে গেছে। আমি বাধা দিতে গেলে আমাকে মারতে এসেছিল। তাই আমি থানায় অভিযোগ দিয়েছি।
সুকুমার আরও বলেন, ‘ওই জমি নিয়ে বিরোধ মীমাংসার জন্য নীলফামারী আদালতে মামলা বিচারাধীন রয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম ভুট্ট বলেন, ‘ওই জমি আমার বাবা নজমদ্দিন; সুকুমারের বাবা-চাচার কাছ থেকে কিনেছে। তখন থেকে আমরাই আবাদ করি। এবারও ধানের চারা রোপণ করি। আর ওই পাকা ধান আমরা কাটি। ওরা যে অভিযোগ করেছে তা মিথ্যা ও ভিত্তিহীন।’
এ বিষয়ে ডিমলা থানার তদন্ত কর্মকর্তা বিশ্বদেব রায় জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে