
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এ দেশে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও রাস্তা কিছুই ছিল না। ২০০৮ সালের পর থেকে শেখ হাসিনার সরকার আমলে দেশের আমুল পরিবর্তন হয়েছে। দেশ উন্নয়নের মহাসড়কে উঠে গেছে। এই বাংলাদেশকে আর টেনে নিচে নামানো যাবে না। জিয়া, এরশাদ, খালেদারা শুধু দেশের সম্পদ লুটপাট ও দুর্নীতি করেছে।’
আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদের হলরুমে গবাদিপশু ও পিকআপ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল জাতি ঐক্য আছে এবং দেশের উন্নয়ন করে যাচ্ছে। আমাদের বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন ধারণ করতে হবে। তবেই বাংলাদেশ অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে।’
উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফছানা কাওছার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা।
এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম। পরে প্রধান অতিথি প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উপজেলার দুর্গাপুর কালিরহাট কালি পূজা পরিদর্শন করেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে