
প্রেম করে বিয়ে করেছেন এবং এ পর্যন্ত সুখে-শান্তিতে দাম্পত্যজীবন অতিবাহিত করছেন, এমন সাত দম্পতিকে আয়োজন করে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়েছে নীলফামারী জেলায়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের শহীদ মিনার চত্বরে ওই সংবর্ধনার আয়োজন করে শহরের ‘ব্লু প্রেজেন্ট’ নামের একটি ব্যান্ড দল। সেই সঙ্গে ব্যান্ড দলের শিল্পীরা গানে গানে মাতিয়ে তোলেন উপস্থিত দর্শক শ্রোতাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। তিনি নিজেও ৪২ বছর আগে বিয়ে করেছিলেন প্রেম করে। বক্তব্যে প্রেমের সফল কাহিনি তুলে ধরেন তিনি। বক্তব্য শেষে একে একে দম্পতিদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানান।
এ অনুষ্ঠানে আরও যাঁদের সম্মাননা দেওয়া হয়েছে তাঁরা হলেন জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সহসভাপতি মোস্তফা হক প্রধান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের সহধর্মিণী তাজমিন ফৌজিয়া ওপেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন এবং নীলফামারী সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘১৯৮০ সালে প্রেম করে বিয়ে করেছি। ৪২ বছরের সংসার জীবন অতিবাহিত করছি। রাজনৈতিক সফলতার পেছনে আমার সহধর্মিণীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’ এ সময় প্রতিবছর এদিনটিকে এভাবে পালনের আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক বলেন, ‘৩০ বছর আগে আমরা ভালোবেসে বিয়ে করেছি। ৩০ বছরের সংসার জীবনে আমাদের মান-অভিমান অনেক হয়েছে। কিন্তু ভালোবাসা একটুও কমেনি। আজকের এ আয়োজন আমাদের অভিভূত করেছে। আজকে আমরা সবাই রাজনীতির ঊর্ধ্বে থেকে সমবেত হয়েছি। এখানে ভালোবাসার জয় হয়েছে।’
নীলফামারী সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান তারিকুল ইসলাম তাঁর প্রেম জীবনের স্মৃতিচারণা করে অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান। এ সময় তিনি তাঁর কণ্ঠে ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’ সংগীত পরিবেশন করেন।
এদিকে এই অনুষ্ঠানের আয়োজক ব্যান্ড দলের নেতা সুকুমার পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যান্ড দলটির ভোকাল মো. জান্নাতুল ফেরদৌস ফিরোজ।
এ সময় ফিরোজ বলেন, ‘আমাদের এ আয়োজনে ভালোবেসে বিয়ে করা সফল দম্পতিদের আহ্বান জানিয়েছি। তাঁরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী। আমাদের ডাকে সাড়া দিয়ে দলমত-নির্বিশেষে সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এমন আয়োজনে জয় হয়েছে ভালোবাসার। আয়োজনের সফলতায় আমরা সবার প্রতি কৃতজ্ঞ।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে