রংপুরের পীরগাছায় ভাবির হাতে দেবর খুনের ঘটনা ঘটেছে। নিহত দেবরের নাম রওশন মিয়া (৩২)। আজ শনিবার সকাল ১১টায় উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রওশন মিয়া ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় চৌধুরানী উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। রওশন মিয়ার ৫ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রওশন মিয়ার সঙ্গে তার স্ত্রীর দুই বছর আগে বিচ্ছেদ হয়। গত বৃহস্পতিবার তিনি একজন মেয়েকে বাড়িতে নিয়ে আসেন এবং বিয়ে করবেন বলে জানান। রওশনের ভাবি আরিফা আক্তার ও স্বজনদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে মেয়েটি পালিয়ে যায়। ওই রাতেই রওশন মিয়া বিষপান করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন রওশন মিয়া রংপুর হাসপাতাল থেকে পালিয়ে ওই ইউনিয়নের মোংলাকুটি গ্রামে তার বোনের বাড়িতে গিয়ে ওঠেন।
আজ শনিবার সকাল ১১টায় রওশন মিয়া আবারও নিজ বাড়ি মিরাপাড়া গ্রামে গেলে ভাবি আরিফা আক্তারের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। আরিফা আক্তার লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই রওশন মিয়ার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পীরগাছা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত ভাবি আরিফা আক্তার ও ভাই রতন মিয়াকে আটক করে।
পীরগাছা থানার উপপরিদর্শক আব্দুল মালেক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভাবি ও ভাই রতন মিয়াকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। গত শুক্রবার থেকে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ভিড়ের বড় অংশই মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাতের দোকানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের পোশাক কিনতে এসেছেন গাড়িচালক মো. সেলিম।
৫ ঘণ্টা আগে
গণপরিবহনে নানা বিড়ম্বনা ও হয়রানির অভিজ্ঞতা নারীদের কাছে নতুন কিছু নয়। তাঁদের এই ভোগান্তি লাঘবে স্কুটি চালানো শেখাকে একটি বড় সমাধান হিসেবে মনে করেন পটুয়াখালীর এক স্কুলশিক্ষিকা ওহিদা পাপড়ি। তিনি নিজে স্কুটি চালাতে পারেন।
৫ ঘণ্টা আগে
কুমিল্লার গোমতী নদীর চর ও বাঁধসংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটা চলছেই। অভিযোগ উঠেছে, প্রভাবশালী একটি চক্র প্রকাশ্যে খননযন্ত্র ও ট্রাক দিয়ে নদীর মাটি কেটে নিয়ে যাচ্ছে। মামলা-হুঁশিয়ারির কোনো তোয়াক্কায়ই করছেন না তাঁরা।
৬ ঘণ্টা আগে
বান্দরবানের থানচি উপজেলার অন্যতম পর্যটন স্থান তিন্দু বাজার এলাকায় শুকিয়ে যাওয়া সাঙ্গু নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন চলছে। এসব পাথর গুঁড়া করে বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণ প্রকল্পে ব্যবহার করার অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগে