
রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান (১৭) হত্যা মামলার আসামি লিমন মিয়ার (৩৪) আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক মো. আশিকুর রহমান এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে ১৫ নভেম্বর লিমন মিয়াকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন জানান। পরে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রথম দফায় রিমান্ড শেষে আজ বেলা ৩টার দিকে তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড করা হয়। পরে শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, আসামি লিমন মিয়ার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে আদালতের কৌঁসুলি আলী আশরাফ মাসুম শুনানি করেন। শুনানির পর আদালত আদেশ দেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক আব্দুর রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবিবুর রহমান নিজেই আলোচিত এই মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছেন। তিনিই আসামিকে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিলে তাঁকে আবার থানায় নেওয়া হয়।’
আসামি লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়। বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের পরিবার আগে তাঁকে আর্থিক সহযোগিতা করত। সেটি বন্ধ করে দিলে তিনি ক্ষুব্ধ হয়ে ১৩ নভেম্বর রাজশাহী নগরের ডাবতলায় বিচারকের ভাড়া বাসায় যান। সেখানে বিচারকের ছেলে তাওসিফকে হত্যা এবং তাঁর মা তাসমিন নাহার লুসীকে (৪৪) হত্যাচেষ্টা করেন বলে অভিযোগ। লিমন মিয়া নিজেও সেদিন আহত হয়েছিলেন। ঘটনার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১৮ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে