
বগুড়ার শিবগঞ্জে দাফনের ১৪ দিন পর এক গৃহবধূর মরদেহ কবর থেকে তোলা হয়েছে। আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার আটমুল ইউনিয়নের আতাহার গ্রাম থেকে তাঁর মরদেহ তোলা হয়।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি রাতে আতাহার গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী নাদিরা বেগম মারা যান। এ সময় স্বাভাবিক মৃত্যু দাবি করে তাঁর মরদেহ দাফন করেন স্থানীয়রা। পরে মৃত্যুর বিষয়টি অস্বাভাবিক দাবি করে ৭ ফেব্রুয়ারি আদালতে হত্যা মামলা দায়ের করেন নাদিরার চাচাতো ভাই সাইদুর রহমান।
মামলায় নাদিরার স্বামী হেলাল উদ্দিনসহ তিনজনকে আসামি করা হয়। এ ঘটনায় আদালত ৯ ফেব্রুয়ারি নাদিরার মরদেহ উত্তোলনের আদেশ দেন। পরে আজ দুপুর ১২টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিলের উপস্থিতিতে মরদেহ তোলা হয়।
মামলার বাদী সাইদুর রহমান জানান, ‘আমার বোনের মরদেহে জখমের চিহ্ন ও হাতের নখ কোঁকড়ানো ছিল। এ থেকে বোঝা যায় তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’
মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম, আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল জানান, আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ তোলা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত শেষে পুনরায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণকাণ্ডে পুলিশ-জনতা সংঘাতের রেশ না কাটতেই নগরীর বিভিন্ন এলাকায় আরও চারটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানা এলাকায় দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবের শিক্ষককে...
৩৭ মিনিট আগে
উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে ৫৬ দশমিক ২৯০ টন চাল ৫ হাজার ৬২৯ ব্যক্তির মধ্যে বিতরণ করলে প্রত্যেকে ১০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু অসহায় ব্যক্তিদের ১০ কেজি চালের পরিবর্তে ৮ কেজি আবার কাউকে সাড়ে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের ভাষা না বুঝে জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে বালতির পানিতে চুবিয়ে আবু তালহা নামে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার লখপুর এলাকায় ঘটেছে। এই ঘটনায় শিশুটির সৎমা রুকাইয়া শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে