Ajker Patrika

দিনদুপুরে পুলিশের বাসায় চুরি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৮ মে ২০২৩, ১৮: ০৩
দিনদুপুরে পুলিশের বাসায় চুরি

রাজশাহীর মোহনপুরে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বাসায় চুরির ঘটনা ঘটেছে। তাঁর বাসার আলমারি থেকে স্বর্ণের দুটি সীতাহার, দুটি চেইন এবং দুটি আংটি চুরি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলা সদরের কলেজ রোডে এএসআই শাহরিয়ার আলমের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটে। শাহরিয়ার আলম পাঁচতলা ওই ভবনের চতুর্থ তলায় বসবাস করেন। তিনি জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) মোহনপুর জোনে কর্মরত।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা বলেন, সকাল ১০টার দিকে বাসা থেকে বেরিয়ে যান এএসআই শাহরিয়ার। এ সময় তাঁর স্ত্রীও মেয়েকে নিয়ে স্কুলে যান। দুপুরে স্কুল থেকে ফিরে দেখেন বাসার দরজার তালা ভাঙা। জিনিসপত্র বাসার ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পরে চুরির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ওসি আরও বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী এএসআই বাদী হয়ে থানায় মামলা করেছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত