
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায় নামার আগে পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তিনি বগুড়া পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন।
তিনি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ডাব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। তবে হামলার আশঙ্কায় তিনি এখনো প্রচারণায় নামেননি। আগামীকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বলে জানান হিরো আলম। পরে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ও সংসদ সদস্য প্রার্থী হিরো আলমকে নিয়ে তাঁর সম্মেলনকক্ষে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় হিরো আলম বলেন, ‘আগামীকাল শুক্রবার থেকে প্রচারণায় নামব। এর আগে আমার ওপরে হামলা হয়েছে। এ জন্য শঙ্কা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। নির্বাচনী প্রচারণায় বাধা পেলে যাতে কাহালু ও নন্দীগ্রাম থানা-পুলিশ তাৎক্ষণিক সহযোগিতা করতে পারে এ জন্য এখানে আসা।’
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘আশরাফুল আলম একজন সংসদ সদস্য প্রার্থী। ওনার প্রচারণা থেকে শুরু করে নির্বাচন অবধি নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শুধু উনিই নন, বগুড়ার সাতটি সংসদীয় আসনের সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রস্তুত আছে।’

মেহেরপুরের গাংনী উপজেলায় কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে ৮৯টি এবং ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক স্কুল থেকে শুরু করে বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার।
৮ মিনিট আগে
গাইবান্ধা সদর উপজেলায় মিতু রানী সরকার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর এলাকার বাবার বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় স্বাধীন বাবু (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা (কাউয়াভাসা) গ্রামের একটি ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম ঘিরে আয়োজিত তিন দিনব্যাপী শিবচতুর্দশী মেলার তৃতীয় দিনে সনাতনী পুণ্যার্থীদের ঢল দেখা গেছে। গতকাল সোমবার ভোর থেকে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের লাখো পুণ্যার্থী দল বেধে আসতে শুরু করেন চন্দ্রনাথ ধামে।
৮ ঘণ্টা আগে