
রাজশাহীর কৃতী সন্তান ও জনপ্রিয় প্লেব্যাক সম্রাট কণ্ঠশিল্পী প্রয়াত এন্ড্রু কিশোরের স্মৃতি ধরে রাখতে রাজশাহী নগরীর একটি সড়ক ‘এন্ড্রু কিশোর সরণি’ করার দাবি উঠেছে। রাজশাহীর সাধারণ জনগণের পাশাপাশি বিশিষ্টজনেরা এ দাবিতে এককাট্টা হয়ে কর্মসূচি পালন করেছেন।
আজ রোববার (১ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এ দাবি তোলা হয়েছে। রাজশাহীর সাধারণ জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও এন্ড্রু কিশোরের ভক্তরা অংশ নেন।
ঘণ্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে বক্তারা রাজশাহী নগরীর যেকোনো একটি সড়ক অথবা স্থাপনা এন্ড্রু কিশোরের নামে করার দাবি জানান। তাঁরা বলেন, দেশব্যাপী জনপ্রিয় প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর রাজশাহীর কৃতী সন্তান। তাঁকে ঘিরে রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গন বিস্তৃত। তাই নতুন প্রজন্মের মধ্যে এন্ড্রু কিশোরের স্মৃতি ধরে রাখতে তাঁর নামে যেকোনো সড়ক ও স্থাপনায় সরণি করা প্রয়োজন। রাজশাহীতে জন্ম নেওয়া ক্ষণজন্মা এ শিল্পী দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও কণ্ঠ ছাড়িয়ে রাজশাহীকে উজ্জ্বল করে রেখেছেন।
বক্তারা রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘নগরপিতা হিসেবে আপনার কাছে অনুরোধ রেখে বলতে চাই, রাজশাহীতে এন্ড্রু কিশোর সরণি স্থাপন এখন সময়ের দাবি। এন্ড্রু কিশোর শুধু রাজশাহীর কৃতী সন্তান নন, তিনি রাজশাহীর হয়ে সারা দেশের কোটি ভক্তের মধ্যে সুরের মূর্ছনা ছড়িয়ে গেছেন। তাই তাঁর নাম স্মরণীয় করে রাখতে রাজশাহীতে এন্ড্রু কিশোর সরণি প্রতিষ্ঠা জরুরি।’ ভবিষ্যতে এ দাবিতে রাজশাহীবাসীকে আরও সোচ্চার হয়ে আওয়াজ তোলার দাবি জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে রাজশাহী নগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামী কর্মকর্তা পরিষদের সভাপতি মিশফাক আলী টুটুল, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক ভিপি রায়হান হালিম, ওসমান গণি প্রমুখ বক্তব্য দেন। তাঁরা এ দাবিতে শিগগির সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সংশ্লিষ্টদের স্মারকলিপি দেওয়ার কথা জানান।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে ‘অপ্রত্যাশিত অবহেলা’র ফল হিসেবে উল্লেখ করেছে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় হাসপাতালের দুই নিম্নপদস্থ কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নোটিশকে ‘বেআইনি’ বলে দাবি করেছেন
৭ মিনিট আগে
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, মিরপুর ও উত্তরখান থেকে ছয়জন দগ্ধ হয়ে এসেছেন। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন। উত্তরখানের আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনা হেনার ৬০ এবং আঁখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।
১০ মিনিট আগে
গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে গুরুতর অবস্থায় হাসপাতাল ভর্তি করা হয় তাঁকে। এ ঘটনায় হাতেনাতে একজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে গাজীপুরের চৌরাস্তা পুলিশ বক্সে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে ময়মনসিংহের ধোবাউড়ায় গ্রামের বাড়িতে গিয়েছিলেন সাভারের আল-মুসলিম গ্রুপের কর্মী হাসনা হেনা। কিন্তু ছুটির মধ্যেই মোবাইল ফোনে কর্মস্থল থেকে পাঠানো একটি খুদে বার্তায় জানতে পারেন, বাংলাদেশ শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী তাঁকে ছাঁটাই করা হয়েছে।
১৭ মিনিট আগে