
রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আজ বৃহস্পতিবার দুপুরে এসআরবি-৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার কবুতরপাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এসব হেরোইন উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কবুতরপাড়া গ্রামের একটি স্থানে প্লাস্টিকের বাজারের ব্যাগে অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় থাকার অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দুটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন। এসব মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কিশোরকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। ওই কিশোরকে আদালতে হাজির করে গুলশান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. আরেফিন ইসলাম তাকে সংশোধনাগারে আট
৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়া এলাকায় কথা কাটাকাটির জেরে হামলায় জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। হাসপাতালে নেওয়ার পর দুপুরের দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১৪ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা-কর্মীদের মুখোশ পরে মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি সত্য নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিওটি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার...
১৪ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ছয় মাসের জন্য ভোলা জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। ১০ সদস্যের এ কমিটিতে অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানকে আহ্বায়ক ও শরীফ হাওলাদার সাগরকে সদস্যসচিব করা হয়েছে।
১৬ মিনিট আগে