
গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়া এলাকায় কথা কাটাকাটির জেরে হামলায় জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। হাসপাতালে নেওয়ার পর দুপুরের দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত জোবায়ের ভূঁইয়া সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি হাজী লালমিয়া সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্বজনদের ভাষ্য, আজ সকাল সাড়ে ১০টার দিকে পুখুরিয়া এলাকা থেকে টিউশনি করে বাড়ি ফিরছিলেন জোবায়ের। পথে একদল লোক লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জোবায়েরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মো. হামিম ভূঁইয়া বলেন, পূর্বের কথা-কাটাকাটির জের ধরে একই গ্রামের শহীদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে ৭ থেকে ৮ জন যুবক জোবায়েরের ওপর হামলা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হামলার প্রকৃত কারণ এখনো জানতে পারেনি পুলিশ।
পুখুরিয়া এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশি পাহারা জোরদার করা হয়েছে।

ময়মনসিংহ সদরের একটি খালের পানিতে ভাসতে থাকা প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি জেলার ত্রিশাল উপজেলার রমেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। পেশায় জুয়েলারি কারিগর নিরঞ্জন স্ত্রী-সন্তান নিয়ে নগরীর স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায়....
৮ মিনিট আগে
উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য, ছড়াকার ও শিশু সাহিত্যিক আখতার হুসেনের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকবে...
১২ মিনিট আগে
এটি আত্মহত্যা নয়। সালেহাকে তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গলা টিপে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল। এমনকি পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহটি গাছ থেকে নামিয়েছে।
১৫ মিনিট আগে
সরকার প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়িয়েছে ১৭ পয়সা। অথচ ফরিদপুর থেকে চলাচলকারী অধিকাংশ দূরপাল্লার বাসে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। আন্তজেলা ও লোকাল মিনিবাসেও নির্ধারিত নতুন ভাড়ার প্রায় দ্বিগুণ আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। এতে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
২১ মিনিট আগে