চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবদুল করিম নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে উপজেলার দাদনচক এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবদুল করিম উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে এবং হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
এলাকাবাসী জানায়, আবদুল করিম গতকাল সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে এলাকাবাসী সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মা কারিমা বেগম বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

ভবন নির্মাণে দুর্নীতি প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে পেতে হয় নির্বাহী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে অবনতি। অনিয়মের কারণে চার বছর পদোন্নতি স্থগিত থাকে। কর্মস্থলে সময়মতো না আসা, সহকর্মীদের সঙ্গে বাজে আচরণের জন্য দেওয়া হয় কারণ দর্শানোর নোটিশ। তদবির বাণিজ্যে অতিষ্ঠ হয়ে খুলনা মহানগর বিএনপির নেতারা...
১০ মিনিট আগে
একই গাছের ডালে পাশাপাশি অসংখ্য বাসা। কোনো বাসায় বক, কোনো বাসায় সারস, কোনোটায় পানকৌড়ি। সঙ্গে রয়েছে বাদুড়সহ নানা প্রজাতির পাখি। প্রতিটি গাছে ভিন্ন প্রজাতির পাখির বসবাস হলেও নেই কোনো দ্বন্দ্ব, খাবার নিয়ে বিরোধ কিংবা বাসা দখলের লড়াই। শান্তিপূর্ণ সহাবস্থানের এমন বিরল দৃশ্য দেখা মিলছে বাগেরহাটের...
৩০ মিনিট আগে
প্রকৃত মাদকসেবী ও কারবারিদের শনাক্ত এবং দ্রুত বিচারের আওতায় আনতে অভিযুক্ত ব্যক্তিদের ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ জেলা পুলিশ। সীমান্তসংলগ্ন জেলাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গত ১৪ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৭৫ মামলায় ২৩৫ আসামির ডোপ টেস্ট করানো হয়। নমুনা পরীক্ষায় তাঁদের মধ্যে ২২২ জনের...
৪০ মিনিট আগে
চট্টগ্রাম মহানগর ও ১৫ উপজেলায় গত মার্চের মাঝামাঝি হামের প্রাদুর্ভাবের পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ এবং এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৮০ জন। এর মধ্যে ৭ হাজার ৭৮৪ জন হাসপাতাল থেকে ডিসচার্জ হয়েছে। ২৯৬ জন এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
১ ঘণ্টা আগে