
নওগাঁর নিয়ামতপুরে নববর্ষ উদ্যাপনে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা। খেলা দেখতে শিশু থেকে বৃদ্ধ নানা বয়সী মানুষ ভিড় জমান।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার পয়লা বৈশাখের অনুষ্ঠানে লাঠিখেলায় অংশ নিতে আসেন ৬৫ বছর বয়স্ক আব্বাস আলী। ৪০ বছর ধরে লাঠিখেলা দলের সঙ্গে রয়েছেন। উপজেলার ভাবিচা ইউনিয়নের কাঁঠাবাড়ি এলাকার বাসিন্দা তিনি। আব্বাস আলী বলেন, ‘বয়স বাড়লেও ছাড়তে পারিনি। এখনো কোথাও লাঠিখেলা হলে চলে যাই।’
একই দলের হবির আলী বলেন, ‘৩০ বছর ধরে এই দলের সঙ্গে রয়েছি। দল গুছিয়ে রাখাও অনেক কষ্টের।’ তবুও যত দিন শরীর চলবে এই দলের সঙ্গেই থাকতে চান তিনি।
দলের সমন্বয়কারী হেলাল উদ্দিন বলেন, ‘১৫ বছর ধরে এই দলের সঙ্গে কাজ করে যাচ্ছি। বয়স কম হলেও পুরো দলের দায়িত্ব পালন করতে হয়। লাঠিখেলা হারিয়ে যেতে বসেছে। সরকারি উদ্যোগ নিলে হয়তো টিকে থাকবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ বলেন, ‘লাঠিখেলা ছোট থেকেই দেখে আসছি। এটা বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। এ উপজেলার দলটিকে টিকিয়ে রাখতে উদ্যোগ নেওয়া হবে।’
এ ছাড়া বাংলা নববর্ষ ১৪৩১ উদ্যাপনে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ থেকে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে