প্রতারকচক্রের তৈরি করা মোবাইল ফোনের অ্যাপ ‘ইউএস অ্যাগ্রিমেন্ট’-এ বিনিয়োগের নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজশাহীতে কাইজার আহমেদ নামের আরও এক ব্যক্তি মামলা করেছেন। আদালত এই মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দিয়েছেন।
আজ বুধবার রাজশাহীর রাজপাড়া থানার আমলী আদালতে মামলাটি দায়ের করেন কাইজার আহমেদ। তাঁর আইনজীবী শামীম আখতার হৃদয় এসব তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে রাজশাহীতে ইউএস অ্যাগ্রিমেন্টের বিরুদ্ধে মোট ১০টি মামলা হলো।
আইনজীবী শামীম আখতার হৃদয় জানান, মামলায় ইউএস অ্যাগ্রিমেন্টের রাজশাহী বিভাগীয় প্রধান মো. ওয়াহেদুজ্জামান সোহাগ (৩৮), তাঁর স্ত্রী ও বিভাগীয় ব্যবস্থাপক ফাতেমা তুজ জহুরা ওরফে মিলি (৩২) এবং জেলা এজেন্ট মিঠুন মণ্ডলকে (৩৬) আসামি করা হয়েছে। ওয়াহেদুজ্জামান ও ফাতেমা দম্পতির বাড়ি নগরীর নওদাপাড়া এলাকায়। মিঠুন মণ্ডলের বাড়ি নগরীর বোয়ালিয়াপাড়ায়।
মামলার আরজিতে কাইজার আহমেদ জানান, আসামিরা তাঁকে এই অ্যাপে বিনিয়োগ করলে মাসে এক লাখ টাকার বিপরীতে ১১ হাজার ২০০ টাকা মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়েছিলেন। সরল বিশ্বাসে ২০২২ সালের ডিসেম্বরে তিনি ২৮ লাখ টাকা বিনিয়োগ করেন। এর মধ্যে কাইজারের নিজের টাকা ছিল দুই লাখ। বাকি টাকা দিয়েছিলেন মামলার ছয়জন সাক্ষী।
আইনজীবী জানান, দণ্ডবিধির ৪০৬,৪২০ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আদালতের বিচারক শংকর সাহা মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সিআইডিকে দিয়েছেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাজশাহীর আদালতে দুটি, সোমবার চারটি এবং রোববার একটি মামলা করেন ভুক্তভোগীরা। এসব মামলা তদন্ত করতে দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। এ ছাড়া ২৩ জানুয়ারি রাজশাহীর গোদাগাড়ী থানায় এবং ১৭ জানুয়ারি রাজশাহীর রাজপাড়া থানায় আরও দুটি মামলা হয়েছে। এই দুটি মামলা পুলিশ তদন্ত করছে।
ভালো মুনাফা পাওয়ার প্রলোভনে ইউএস অ্যাগ্রিমেন্ট অ্যাপে রাজশাহীর অন্তত শতাধিক নারী-পুরুষ প্রায় ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। সারা দেশে এই অ্যাপে প্রায় ২ হাজার মানুষ বিনিয়োগ করে অন্তত ৩০০ কোটি টাকা খুইয়েছেন বলে রাজশাহীর ভুক্তভোগীরা বলছেন।
রাজপাড়া থানায় পাঁচজনের বিরুদ্ধে প্রথম মামলাটি দায়েরের পর রাজশাহী মহানগর পুলিশ আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন বিভাগে চিঠি দেয়। এর আগেই অ্যাপের বিভাগীয় ব্যবস্থাপক ফাতেমা তুজ জহুরা ওরফে মিলি ছাড়া অন্য আসামিরা আত্মগোপনে চলে যান। পুলিশ এখনো পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করতে পারেনি। আর মামলা হওয়ার পর ফাতেমা আদালতে হাজির হয়ে জামিন নেন। পরে তিনিই উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে আদালতে একটি মামলা করেছেন।

ইমন প্রতিদিন সকালে বাসা থেকে বাইসাইকেল চালিয়ে ফার্মগেট দোকানে কাজে যায়। হয়তো কোনো কাজে খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় গিয়েছিল। সেখানে সিএনজির ধাক্কায় ইমন আহত হয়। ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
১৫ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে ট্রেনে কাটা পড়ে শুকরন বেগম (৭৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী মারা গেছেন। শনিবার (২০ জুন) সকালে উপজেলার মাদবরেরচর এলাকার তেলের পাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকরন বেগম দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা গ্রামের মোকশেদ হাওলাদারের স্ত্রী।
১৭ মিনিট আগে
রংপুর মহানগরীতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছেন মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল শুক্রবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
যশোরের কেশবপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। চোরাই মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়ার সময় গতকাল শুক্রবার উপজেলার চিংড়া গ্রামে পুলিশের ওপর ওই হামলা হয়। শুক্রবার রাতে উপজেলার চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ বিরু
৩৬ মিনিট আগে