Ajker Patrika

মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৫১
মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত 

বগুড়ায় ট্রাকচাপায় মশিউর রহমান নামের (৫৮) এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরতলীর মাটিডালি বিমান মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মশিউর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বুড়িগঞ্জ ইউনিয়নের পলিগাছি গ্রামের ওসমান সরদারের ছেলে।

বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মশিউর রহমান বগুড়া শহরে বৃন্দাবনপাড়ায় বাসা ভাড়া নিয়ে বাস করতেন। আজ সোমবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি মাটিডালি বিমান মোড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুরগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মশিউর রহমান মারা যান।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহীম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ট্রাকটি শনাক্ত করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত