
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক শিক্ষকের বিরুদ্ধে মাইকে বাজতে থাকা বঙ্গবন্ধুর ভাষণ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জামবাড়িয়া ডিগ্রি কলেজে এই ঘটনা ঘটে। পরে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিচারের দাবিতে তাঁকে আটকে রাখে।
ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সজল আহমেদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ভাষণের দিন। দিনটি উপলক্ষে কলেজে নানা কর্মসূচি নেওয়া হয়। প্রভাষক মো. তৌফিকুর রহমান এসে হঠাৎ ভাষণটি বন্ধ করে দেন। এ সময় তিনি বলেন, “মরা মানুষের ভাষণ শুনে কী হবে? সে তো কবরে আছে। বরং আমার ভাষণ শোনো, তোমাদের কাজে লাগবে।”
জামবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বলেন, একজন শিক্ষক বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করে এবং ৭ মার্চের ভাষণ বন্ধ করে চরম অপরাধ করেছেন। বিষয়টি পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁরা এলে সবার মতামত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে জামবাড়িয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন আইরন বলেন, ‘একজন রাষ্ট্রদ্রোহী হলেই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটাতে পারে। প্রভাষক তৌফিক আগেও জাতির পিতা সম্পর্কে কটূক্তি করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।’
এ বিষয়ে জানতে ভোলাহাটের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আন্জুমান সুলতানা বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে এসেছি। কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে